লোহাগাড়া উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও চুনতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: শোয়াইবুল ইসলাম শোয়াইব করোনায় সৃষ্ট দূর্যোগে আসন্ন রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী উপহার চুনতিতে ঘরে পৌছে দিচ্ছেন।
বুধবার (২২ এপ্রিল ) দিনব্যাপী আহসানউল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ২ কেজি চনা ১ কেজি করে ডাল, পিয়াজ সেমাই, মুড়ি, তৈল, চিনি, ছিড়া ও লবণ।
ছাত্রদল নেতা মো: শোয়াইব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে লোহাগাড়া উপজেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে চুনতির ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাদার নামে গঠিত আহসান উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রায় ১৫০ হতদরিদ্র, কর্মহীন পরিবারকে ইফতার সামগ্রী উপহার ঘরে ঘরে পৌছে দিয়েছি।
বার্তা বাজার/এম.সি