পাবনায় জেলা ছাত্রলীগের উদ্যোগে ৫’শ মানুষের মাঝে সবজি বিতরণ

পাবনায় করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের মাঝে সবজি বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম ।
আজ সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে তার ব্যক্তিগত উদ্যোগে এসব সবজি বিতরণ করা হয়। সবজির মধ্যে রয়েছে আলু,বেগুন,পটল,ডেরশ,পিয়াজ,মরিচ,মিষ্টি কুমড়া,করলা,চাল কুমড়া সহ বিভিন্ন রকমের সবজি। সবজি বিতরণ কালে তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। আগামী ৭দিন এ সবজি বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর