ইরানি যুদ্ধজাহাজ গুলি চালিয়ে ধ্বংসের নির্দেশ দিলো ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাহাজ সমুহের কাছাকাছি চলে আসা ইরানের যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করে দেয়ার নিরদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ এপ্রিল) নিজের টুইটার থেকে দেয়া এক বার্তায় এই নির্দেশ দিয়েছেন তিনি।

টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যে, সমুদ্রে আমাদের জাহাজ হয়রানির শিকার হলে ইরানি সব ধরনের রণতরী গুলি চালিয়ে ধ্বংস করতে হবে।

গত সপ্তাহে পারাস্য উপসাগরে ইরানি বিপ্লবী বাহিনীর ১১টি নৌযান মার্কিন জাহাজের বিপজ্জনক সীমায় চলে এসেছিল। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প এই নির্দেশ দিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর