প্রানণঘাতি করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকারে সবে মাত্র শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। এই ভাইরাসটি নির্মূলে আরো অনেকদুর পথ পারি দিতে হবে বলেও তিনি জানিয়েছেন। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে নতুন করে সাড়ে ৬ হাজার মানুষ মারা যাওয়ার পরে তিনি একথা বলেন।
তেদ্রোস আধানম বলেন, পৃথিবীর একেক অঞ্চলে এই ভাইরাসটির প্রভাব একেক রকম। ইউরোপের পশ্চিম ভাগে এর প্রভাব কমলেও পূর্বাঞ্চলে আরও খারাপ হচ্ছে। একইসাথে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকায় বাজে ভাবে বিস্তার লাভ করছে ভাইরাসটি।
তিনি আরও বলেন, বেশিরভাগ দেশেই মহামারিটি প্রাথমিক পর্যায়ে আছে। অর্থাৎ আরও অনেকটা সময় এই ভাইরাস মোকাবেলা করতে হবে আমাদের। এমন সময়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে হলেও উন্নত দেশগুলোর বাকি বিশ্বের সহায়তায় এগিয়ে আসা উচিত।”
এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৮৪ হাজার। আক্রান্ত প্রায় সাড়ে ২৬ লাখ।
বার্তাবাজার/এসজে