ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার দেশটিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় ৪৯ মৃত্যু নিয়ে ভারতে এখন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮১ জন। এছাড়া করোনাভাইরাস সংক্রমিত রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২২ হাজার।
তবে দেশটিতে গত সোমবার একদিনে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। ওইদিন দেড় হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয় বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে এখন মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ২১ হাজার ৭৯৭ জন।
ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সেখানে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। মহারাষ্ট্রের পর আক্রান্ত ও মৃতরে সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। তৃতীয় স্থানে রয়েছে কেন্দ্রীয় রাজধানী অঞ্চল দিল্লি। সেখানেও করোনোর প্রকোপ বাড়ছেই।
বার্তাবাজার/এমকে