করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সারাদেশ লক ডাউন অবস্থায় রয়েছে। ফলে সবচেয়ে বেশী ভোগান্তিতে রয়েছে দৈনিক খেটে খাওয়া অসহায় দুঃস্থ পরিবারগুলো। এই ক্রান্তিলগ্নে সরকারী ভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণের পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণীও সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকায় ত্রাণ বিতরণের মাধ্যমে অসহায়দের পাশে এসে দাঁড়াচ্ছেন।

এরই ধারাবাহিকতায় ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকায় পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়নের পিতা আব্দুল কাদের এলাকার একশো’ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পানধোয়ার নিজ বাসভবনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এসব অসহায় মানুষকে কয়েকদিন খাবার মতো চাল ও আলু প্রদান করেন।

এব্যাপারে গণমাধ্যমকে আব্দুল কাদের বলেন, করোনা ভাইরাসের কারণে সারাদেশের মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছে। সবকিছু বন্ধ থাকার কারণে সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছে দৈনিক রোজগারের উপর নির্ভরশীল খেটে খাওয়া মানুষ। আমার সামর্থ্য অনুযায়ী পানধোয়া এলাকার এরকম একশো’ পরিবারের মাঝে আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও আমি এদের পাশে থেকে খাদ্য সামগ্রী প্রদান করবো ইনশা আল্লাহ।
বার্তা বাজার/এম.সি