মাইকিং করে লোক ডেকে ডাকাতকে গণধোলাই

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জনতার পিটুনির শিকার হয়ে জুয়েল (৩৭) নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার আলআমিনের ছেলে এই জুয়েল। স্থানীয় সুত্রে জানা গেছে মসজিদ থেকে মাইকিং করে তাকে গণপিটুনি দেয়া হয়।

আজ বৃহম্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, লস্করদী এলাকায় কাদের নামে এক ব্যক্তির বাড়িতে নিহত ব্যক্তিসহ একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে দেয়। পরে এলাকার লোকজনের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যেতে পারলেও জুয়েলকে ধরে ফেলে। এক পর্যায়ে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত হয়।

আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর