বান্ধবীর জন্মদিনের পার্টি করে ভৈরবে ৬ জনের করোনা

কিশোরগঞ্জের ভৈরবে আরও যে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে তারা সবাই একটি সামাজিক অনুষ্ঠান থেকে সংক্রমিত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ভৈরব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত ৬ জনের মাঝে ৫ জন নারী ও ১ জন পুরুষ।

জানা যায়, নতুন করে আক্রান্ত সবাই গত ১২ এপ্রিল উপজেলা শহরের মেঘনা জেনারেল হাসপাতালে তাদেরই এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেয়। এর ৩ দিন পরে ওই বান্ধবীর করোনা ধরা পরে। যার ফলে ঐ হাসপাতালটি লকডাউন করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একইসাথে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ৩৮ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে।

বুধবারে (২২ এপ্রিল) পাওয়া রিপোর্টে ৩৮ জনের মাঝে ৬ জনের দেহে করোনা পজেটিভ আসে।

এ পর্যন্ত ভৈরবে ৪১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। এদের মাঝে ১০ জন পুলিশ, ২১ জন স্বাস্থ্যকর্মী ও ১০ জন সাধারণ মানুষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর