ভাগ্নেকে বিয়ে করে খালার আত্মহত্যা

ভাগ্নের সাথে প্রেম করে বিয়ে করার ৪ মাস পর গলায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বপ্না আক্তার (২১ নামের) এক নারী। তিনি গাজীপুরের টঙ্গী থানাধীন আরিচপুর গাজীবাড়ি এলাকার মাসুদ মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলপুরের আশি পাঁচ কাউনিয়া এলাকার মাসুদ মিয়াকে ভালবেসে ৪ মাস আগে বিয়ে করেন তারই সৎ খালা স্বপ্না আক্তার। পাশের এলাকা গুধারিয়া গ্রামের স্বপ্না আক্তারকে বিয়ের পর তারা টঙ্গীর ভাড়া বাসায় ওঠেন। কিন্তু খালা ভাগ্নের এই বিয়ে দুই পরিবার মেনে নেয়নি। এই নিয়ে সবার মাঝেই ঝগড়া লেগে থাকতো।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আবার ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের ভেতর সবাইকে রেখে বাইরে থেকে দড়জা আটকে দেয় স্বপ্না। পরে বারান্দার আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন স্বপ্না নামের ওই নারী। সৎ বোনের ছেলেকে বিয়ে করায় সেটা কেউ মেনে না নেওয়ায় দুজনেই একসাথে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। এজন্য দুজনে একটি চিরকুট লিখে তাতে সাক্ষর করেন।

তাঁরা দুজনে একত্রে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে চুক্তি করলেও হয়তো কোনো কারণে মাসুদের আত্মহত্যা করা হয়নি। মঙ্গলবার পুলিশ বাড়ি থেকে ওই চিরকুট উদ্ধার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর