করোনা: দেশে প্রতিদিন ক্ষতি ৩৩০০ কোটি টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে, করোনা ভাইরাসের কারণে দেশে প্রতিদিন ৩৩০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। কৃষি, শিল্প আর সেবাখাতের জিডিপিকে ভিতি ধরে তারা এই হিসাব করেন। চলমান পরিস্থিতি আর কিছুদিন অব্যহত থাকলে এই ক্ষতির পরিমাণ খুব দ্রুত দ্বিগুন হয়ে যাবে বলেও জানায় দলটি।

বাংলাদেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটিতে কার্যত লকডাউন চলছে। বন্ধ হয়ে আছে সবকিছু। এই সময়ে আর্থিক ক্ষতি কতটা হয়েছে সে ব্যপারে সরকারের কোনো সমীক্ষা প্রতিবেদন এখনও জানা যায়নি। এরই মাঝে ঢহাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের একদল গবেষকের হিসাবমতে, গত অর্থ বছরের জিডিপির ভিত্তিতে কৃষি, শিল্প ও সেবা- বড় তিনটি খাতে প্রতিদিন ক্ষতি হচ্ছে কমপক্ষে ৩ হাজার ৩০০ কোটি টাকা।

গবেষক দলের প্রধান, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলেন, প্রতিদিন কৃষিতে ২০০ কোটি টাকা, শিল্পখাতে ১ হাজার ১৩১ কোটি ও সেবা খাতে দুই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। চলমান সংকট দীর্ঘায়িত হলে ক্ষতির অংকটাও দ্বিগুণ হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর