যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে ৪৭ হাজার

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও দুই হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে ৪৭ হাজার।

দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৪৮ হাজারের বেশি। এরমধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬০ হাজারের বেশি মানুষ। যাদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশীও রয়েছেন।

এদিকে, করোনাভাইরাসে বয়স্ক ও অসুস্থদের ঝুঁকির কথা বলা হলেও আক্রান্ত কম বয়সীদের ক্ষেত্রে নতুন একটি প্রবণতা চিহ্নিত করেছেন মার্কিন চিকিৎসকরা। এক গবেষণায় তারা বলেন, ৪০ বছরের কম বয়সী বেশ কয়েকজন রোগীর স্ট্রোক হয়েছে, যাদের শরীরে কোভিড ১৯ রোগের উপসর্গ ছিলো মৃদু।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর