ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় অজ্ঞাত পরিচয়ের দুই বৃদ্ধ ব্যাক্তির পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপিল) দুপুর ১২ টার দিকে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিদ্ধিরগঞ্জ থানায়। এই মহাসড়কের শিমরাইল মোড়ের পুলিশ বক্সের পিছন থেকে একটি ও সানারপাড় পিডিকে পাম্পের কাছ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।
লাশদুটো ময়না তদন্তের জন্য নারায়নণগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। একই সড়কে আধাকিলোমিটারের মাঝে দুটো মরদেহ উধার হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। করোনায় ভয়ে কেউ লাশদুটোর কাছে যেতে চায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুল হক বলেন, দুটি অজ্ঞাত লাশ পরে থাকার খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
বার্তাবাজার/এসজে