চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে নারীর মৃত্যু, প্রতিবেশীর বাড়ি লকডাউন

চুয়াডাঙ্গার জীবননগর উথলীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুুধবার (২২ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২ টার দিকে উথলী গ্রামে এঘটনা ঘটে। পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার প্রতিবেশীদের বাড়ি লকডাউন করা হয়েছে।

জানা যায়, উথলী গ্রামের ওই নারী সাবিনা খাতুন (৪৫) চারদিন আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যান। সেখানে থেকে ফিরে এসে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ পাতলা পায়খানায় আক্রান্ত হন। এ অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর থেকে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর