প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও মহামারি আকার ধারণ করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার (২১ এপ্রিল) পর্যন্ত দেশে করোনায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন; যা মোট রোগীর ২ দশমিক ৫৭ শতাংশ।
এক পরিসংখ্যানে দেখা গেছে, এই সুস্থতার হার দক্ষিণ এশিয়া ও ভাইরাসটিতে সর্বাধিক আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।
আইইডিসআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৩ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৪ জন। অপর দিকে, ২৪ ঘণ্টায় পুরোনো রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে মাত্র দুইজন।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডমিটারের’ তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ১৮ হাজার ৯৮৫ আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৭৩ জন। দেশটিতে সুস্থতার হার ১৭ দশমিক ২৪ শতাংশ। পাকিস্তানে সুস্থতার হার আরও বেশি ২১ দশমিক ৬৭ শতাংশ। দেশটিতে ৯ হাজার ৫৬৫ আক্রান্তের মধ্যে ২ হাজার ৭৩ জন সুস্থ হয়ে উঠেছে।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা পর্যন্ত ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সারা বিশ্বে গড় সুস্থতার গড় হার ২৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পুরোপুরি সুস্থ ঘোষণা করতে কমপক্ষে ২৮ দিন সময় লাগে। যেহেতু বাংলাদেশে ৮ মার্চ থেকে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। তাই সন্তোষজনক সুস্থতার হার পেতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা।
বার্তা বাজার / ডাব্লিও.এস