ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশের ১২০ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ৭৩ জন, গাজীপুর মহানগর ও জেলা পুলিশের ৩২ জন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ জন রয়েছেন।
জানা গেছে, ঢাকা মহানগর পুলিশে আক্রান্তদের মধ্যে ১০জন কর্মকর্তা রয়েছেন। পুলিশ কর্মকর্তারা হচ্ছেন,একজন এডিসি, তিনজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই। এছাড়াও তিনজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল। মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিলেন।
গাজীপুরে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২৫ জন মহানগর পুলিশের। বাকিরা জেলা পুলিশে কর্মরত। আক্রান্তদের মধ্যে মহানগর পুলিশের গাছা থানার ২৫ জন কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের কালীগঞ্জ থানার ৭ জন পুলিশ সদস্য রয়েছেন। জিএমপি কমিশনার মোঃ আনোয়ার হোসেন ও জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জন পরিদর্শক ও বাকিরা কনস্টেবল বলে জানান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস