একবারে নয়, ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র। একেবারে লকডাউন তুলে নিলে ফল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক অধিকর্তা তাকেশি কাসাইয়ের মতে, লকডাউন উঠলেও নতুন অভ্যাস রপ্ত করতে হবে মানুষকে। বদলে ফেলতে হবে বেঁচে থাকার ধরণ-ধারণও।
স্বাস্থ্যসম্মতভাবে জীবনজাপন করলে মারণ ভাইরাসের মোকাবিলা করা সহজ হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় বিশ্বের একাধিক দেশে জারি লকডাউন। তবে এবার এই লকডাউন প্রত্যাহার নিয়ে বিশ্বের প্রতিটি দেশকে সতর্ক করে দিল হু। একবারে লকডাউন তুললে মহাবিপদ, এমনই মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক অধিকর্তা তাকেশি কাসাই।
রমজান শুরুর মুখে লকডাউন তোলা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে বিশ্বের একাধিক দেশ। এরই পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলিতে অর্থনৈতিক মন্দা এড়াতেও লকডাউন তোলা নিয়ে চিন্তাভাবনা চলছে। এদিকে, করোনার সংক্রমণ মোটেই কমেনি। বরং বহু দেশেই আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে নোভেল করোনাভাইরাস।
বার্তাবাজার/কে.জে.পি