শ্রীপুরে টিসিবি’র পণ্য বিক্রয়, ক্রেতাদের উপচেপড়া ভীড়

রমজান মাস উপলক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। মাগুরার শ্রীপুরের নাকোল ইউনিয়নে বুধবার থেকে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়েছে। দুপুর ২ টা থেকে নাকোল ইউনিয়ন পরিষদের পাশে এ পণ্য বিক্রয় করা হয়।

টিসিবি’র চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও ছোলা ক্রয় করতে স্থানীয় নারী-পুরুষদের লাইন ধরে ভীড় করতে দেখা যায়। একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৮০ টাকা প্রতি লিটার দরে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল কিনতে পারবে। ন্যায্যমুল্যে টিসিবি’র পণ্য পেয়ে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

করোনাভাইরাস প্রতিরোধে সামজিক দূরত্ব বজায়ে রেখে পণ্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইয়াছিন কবীর জানান, সুলভ মূল্যে পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবি কার্যক্রম শুরু করেছি।ইতিমধ্যে শ্রীপুর সদর ও নাকোল ইউনিয়নে কার্যক্রম শুরু করা হয়েছে খুব স্বল্প সময়ের মধ্যে শ্রীপুরের প্রতিটি ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের ৯০টি স্থানে, চট্রগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত ডিলারদের মাধ্যমে টিসিবি’র পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় জোরদার করা হয়েছে।

টিসিবি’র পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌছে দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

টিসিবির’র পণ্য বিক্রয় নিয়ে যে কোনো অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর