চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মিঠুন নামের একজনকে গ্রেফতার করেছে। সে দর্শনা জয়নগর গ্রামের মোশারফ হোসেন ওরফে নেপালের ছেলে।
গ্রেফতারকৃতকে (২৩ এপ্রিল) বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানাগেছে। দর্শনা থানর অফিসার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে তদন্ত ওসি মাহাবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার জোড়াবটতলা নামক স্থানে।
এসময় পুলিশ ২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন জয়নগর গ্রামের মোশারফ হোসেন ওরফে নেপালের ছেলে মিঠুনকে (২৫)। গ্রেফতারকৃত মিঠুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার মালামালসহ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় দর্শনা থানা পুলিশ।
কেএ/বার্তাবাজার