রামগঞ্জে সাংবাদিক কাউছারের মায়ার বন্ধন খাদ্যসামগ্রী কর্মহীনদের ঘরে

রামগঞ্জ পৌর আঙ্গারপাড়া ওয়ার্ডে বুধবার দিনব্যাপী মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারে খাদ্য সামগ্রী মায়ার বন্ধন সাংবাদিক কাউছার হোসেন ব্যক্তিগত অর্থায়নে বিতরন করা হয়।

করোনা ভাইরাসে বসতঘরে অবস্থানকারীদের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আ‘লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ,যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিব আহমেদ,যুবলীগের সাধারন সম্পাদক রাজন খলিফা,ছাত্রলীগ নেতা ফরিদ খলিফা,ইয়াছিন মাহমুদ,মোঃ জনি,রিয়াজ হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণের সময় সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ বলেন,করোনাভাইরাসের কারনে দেশে লকডাউন চলছে। এসময় মানুষ কর্মহীন হয়ে বসতঘরে অবস্থান করছে। এই কর্মহীন মানুষগুলোর সাথে সাংবাদিক কাউছার হোসেনের ন্যায় সমাজের বিত্তবানরা সামর্থ্য অনুয়ায়ী এগিয়ে আসা উচিৎ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর