আবারও ফুটবল জগতের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব যে মেসিকে পছন্দ করতেন এ কথা আগেই জানিয়েছেন মানুষকে। এবার আরও এক ধাপ এগিয়ে মেসির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন বাংলাদেশের এই পোস্টারবয়।
করোনাভাইরাসে আক্রান্ত নিজ দেশের মানুষের সহায়তায় সামনে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাকিব। এবার ভিন্ন এক পন্থায় আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি।
২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত নিজের পছন্দের ব্যাটটি এবার নিলামে তুলেছিলেন সাকিব। নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটায় তিনি করোনায় আক্রান্ত মানুষের সহায়তায় ব্যয় করবেন।
অকশান ফর একশন পেইজ থেকে লাইভে এসে এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত হওয়ার কারণ জানিয়েছেন সাকিব। সেই সাথে কয়েকজন দর্শকের প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। লাইভে সাকিবের কাছে এক দর্শকের প্রশ্ন ছিলো,
চাঁদে যাওয়ার সুযোগ থাকলে আপনি শিশির ভাবী ছাড়া আর কাকে সঙ্গে নিবেন? সাকিবের সোজা উত্তর ছিলো মেসি।
কেএ/বার্তাবাজার