ইতালিতে করোনায় মৃৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। অবশ্য আগের দিনের তুলনায় সেখানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইতালিতে ৫৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি। এ নিয়ে দেশটিতে মোট ২৫ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন।

বেড়েছে সুস্থতার হারও। ইতালিতে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৫৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে করোনায় মৃত্যুর অর্ধেকই হয়েছে লোম্বার্দি অঞ্চলে। সেখানে অন্তত ১২ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন।

করোনা মহামারির প্রকোপ ইতালিতে কমে আসায় লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার। আগামী ৪ মে থেকে দেশটিতে লকডাউন শিথিল হতে পারে। তবে একবারে পুরোপুরি না তুলে সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক ধারাবাহিকভাবে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর