চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অসুস্থ গরুর মাংস বিক্রেতা ও গরুর মালিক কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতা ও গরুর মালিককে জরিমানা করা হয়।
আদালত সুত্রে জানা যায়, বুধবার বিকালে গোপনে দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি নির্জন আমবাগানে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করা হয়েছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন। এসময় অসুস্থ গরুর মাংস বিক্রেতা কার্পাসডাঙ্গা গ্রামের ইউনুচ আলি হালসোনার ছেলে রেজাউল হালসোনা ও একই গ্রামের গরুর মালিক রফিকুল ইসলাম কে আটক করে।
এবং অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ সালের ৩ ধারায় দোষি সাবস্ত করে বিক্রেতা রেজাউল হানসোনা কে ৫ হাজার টাকা ও গরুর মালিক রফিকুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মশিউর রহমান,এসআই মেজবাহুর রহমান ও নির্বাহী অফিসের টেকনিশিয়ান খাইরুল কবির দিনার প্রমূখ।
আদালতে দন্ডপ্রাপ্তরা তাদের জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়। এবং জবাইকৃত অসুস্থ গরুর মাংসগুলো গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়।
এদিকে সচেতন মহলের অনেকেই নাম না প্রকাশের শর্তে বলেন কার্পাসডাঙ্গা বাজারে খুব গোপনে প্রতিনিয়তই বিভিন্ন গ্রাম থেকে অসুস্থ গরু কিনে এনে জবাই করে মাংস বিক্রি করা হয়। চুয়াডাঙ্গা জেলা
প্রশাসন যদি নিয়মিত বাজারটি মনিটরিং করে তবে হয়তো অসুস্থ গরু জবাই করে বিক্রি করা বন্ধ হবে।
কেএ/বার্তাবাজার