ডাকাতির গুজব রোধে মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সাথে ওসির মতবিনিময়

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন মসজিদের মাইকে ডাকাত পড়েছে মর্মে রাতে ঘোষণা ও গুজব ছড়ানো কে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজদিখান উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন সাথে মত বিনিময় করেছেন অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন।

গতকাল (২২ এপ্রিল) বিকাল ৪ টায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

উক্ত সভায় মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদেরকে সংবাদের সত্যতা যাচাই-বাছাই ব্যতীত মসজিদে মাইকে কোন রকম ঘোষণা না দেয়ার জন্য অনুরোধ করেন ওসি মোঃ ফরিদ উদ্দিন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর