জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রোমেলের উদ্যোগে মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার পুটিবিলা ও কলাউজান ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রোগীদেরকে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা প্রদান করেন।
গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান করেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সালেক আহমদ মুন্না।
আগামী (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুনতি ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থান করবে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবার গাড়ি।
সমাজকর্মী আরমান বাবু রোমেল জানান, লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলের অনেক রোগী করোনা ভাইরাসের কারণে উপজেলা সদরে এসে চিকিৎসাসেবা নিতে পারছেন না।
তাদেরকে চিকিৎসাসেবার আওতায় আনার জন্য এ ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসাসেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আজকেও কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোগীদেরকে ১জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিশেষ করে হাসপাতালের পক্ষ থেকে ডায়াবেটিক পরীক্ষা ফ্রি প্রদান করা হয়।
তিনি আরো জানান,উপজেলার বিভিন্ন এলাকায় রোগীদের সেবা দিতে হটলাইনও চালু করা হয়েছে। ইউনিয়ন ভিত্তিক চিকিৎসাসেবা পরও যতোদিন করোনার প্রভাব থাকবে ততোদিন উপজেলার যে কোন স্থান থেকে রোগী হটলাইনে ফোন করলে চিকিৎসক গাড়ি নিয়ে হাজির হবেন।
সমাজকর্মী আরমান বাবু রোমেল বলেন, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকস্ট রোগীরা করোনাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল কর্তৃক ভ্রাম্যমাণ চিকিৎসাসেবার উদ্যোগ নেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করুন। অন্যকে উৎসাহিত করুন ও সুস্থ থাকুন। লোহাগাড়ার যেই কোন প্রান্ত থেকে ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করতে হটলাইন (০১৭৬২-২১৭৬০৬, ০১৮৪৩-৪৯৯৫৫৬ ও ০৩০৩৪-৫৬৫১৩) নাম্বারে যোগাযোগ করুন।
কেএ/বার্তাবাজার