সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চড়া দামে বিক্রি হলো সাকিবের ব্যাট। ২০ লাখ টাকায় বিক্রি হলো ইতিহাস গড়া সাকিবের সেই ব্যাট। রাজ নামে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কিনলেন ব্যাটটি।
প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে চলে নিলাম। যার শুরু হয়েছিলো ৫ লাখ দিয়ে। সময়ের সাথে সাথে তা বেড়ে দাড়ায় ২০ লাখে। বাংলাদেশ সময় রাত ১১.১৫ মিনিটে শেষ হয় নিলাম।
২০১৯ বিশ্বকাপ স্বপ্নের মত কেটেছিল দেশ সেরা এই ক্রিকেটারের। পুরো বিশ্বকাপ তিনি পার করেছেন এই ব্যাট দিয়ে। হয়েছেন বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। জোড়াতালি দিয়ে এই ব্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় হাজার রান সংগ্রহ করেছেন সাকিব।
কেএ/বার্তাবাজার