দেশে গত ৮ মার্চ সর্বপ্রথম প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয় এক ইতালি প্রবাসীসহ তিনজনের। এখন পর্যন্ত দেশে মোট ৫৫ জেলায় করোনার সংক্রমণ ছড়িয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এই ৫৫ জেলার মধ্যে ১৯ জেলায়ই সংক্রমিত হয়েছে যাওয়া লোকজনের মাধ্যমে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এছাড়াও ঢাকা ও গাজীপুর থেকে যাওয়া করোনা রোগীর মাধ্যমে কয়েকটি জেলা সংক্রমিত হয়েছে বলেও জানা গেছে।
নারাযণগঞ্জ থেকে যাওয়া লোকজনের মাধ্যমে যে ১৯ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে; টাঙ্গাইল, সিরাজগঞ্জ, লালমনিরহাট, দিনাজপুর, চাঁদপুর, পিরোজপুর, ফরিদপুর, পাবনা, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান, রংপুর, ঠাকুরগাও, নড়াইল, পটুয়াখালী, ঝালকাঠি, নওগাঁও, রাজশাহী ও জয়পুরহাট।
আইইডিসিআরের তথ্যানুযায়ী, ২২ এপ্রিল পর্যন্ত সব মিলিয়ে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৭৭২ জন। মৃত্যু হয়েছে ১২০ জনের। এছাড়াও সুস্থ হয়েছেন ৯২ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস