মুরাদনগরে ব্যবসায়ী আমজাদ হোসাইনের খাদ্য সামগ্রী বিতরণ

মুরাদনগরে করোনার প্রাদুর্ভাবে বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের উপার্জন। যারা দিনে আনে দিনে খায় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ছেলে-মেয়েদের নিয়ে কোন রকম কষ্ট করেই চলছে তাদের অভাবের সংসার।

এই কষ্ট কিছুটা লাঘব করতে বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাগেরকান্দি তিতাস এলাকার জায়েদ আলী মার্কেটে ইফাদা ইলেক্টনিক্স এর স্বত্বাধিকারী এইচ এম আমজাদ হোসাইন এর নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তার ছোট ভাই মো. জাকারিয়া সরকার।

এসময় সুরেশ্বর্দ্দি, নাগেরকান্দি ও ডুমুরিয়া গ্রামের প্রায় ২’শ কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, ছোলা বুট, লবন, চিনি, দুধ ও কিছু হত-দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

দু:সময়ে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় খেটে খাওয়া মানুষগুলো।
আমজাদ হোসাইন বলেন, করোনার এই পরিস্তিতিতে ৩টি গ্রামের কর্মহীন হয়ে যাওয়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছি।

দেশের এই পরিস্তিতিতে প্রত্যেকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো আমাদের মত অসহায়দের পাশে দাড়াবে সেই প্রত্যাশাই করছি। এসময় উপস্থিত ছিলেন জমির উদ্দিন খাঁন, দেলোয়ার হোসেন, ফুল মিয়া সওদাগর, মোনাফ মিয়া, হারুন অর রশিদ, আলী হোসেন, বাতেন মিয়া প্রমূখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর