দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) উপজেলার বড়হাতিয়া ৯ নং ওয়ার্ড এলাকায় ধান কাটতে মাঠে নামেন তারা। এসময় বড়হাতিয়া ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মোহাম্মদ ওরহান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন এর নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ, সদস্য মহিউদ্দিন, সদস্য জয়নাল আবেদীন মাসুক, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা দুর্জয়, মোঃ ফরমান, সাইফুল, কায়সার প্রমূখ ধান কাটার কাজে অংশগ্রহণ করেন।
এদিকে এ মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী। স্থানীয় কৃষক আবছার উদ্দিন জানান, পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরি বেড়ে গেছে।
তিনি জানান, আমার ১ খানি জমিতে ধান পেকে গেছে অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ভূমিকা আমায় আশ্বস্ত করেছে।
ফয়সাল মোহাম্মদ ওরহান জানান, কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্দেশনা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পরামর্শ মোতাবেক বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক সেল গঠন করি। আমাদের হটলাইনে অসহায় কৃষকের ফোন পাওয়ার সাথে সাথে আজ আমরা ধান কেটে দেয়। হ্যালো ছাত্রলীগ” বললেই আমরা কৃষকের পাশে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ।
কেএ/বার্তাবাজার