২০০ জনের শরীরে ‘করোনার ভ্যাকসিন’ প্রয়োগ করছে জার্মানি

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বব্যাপী প্রায় ১০০ গবেষণা চলছে। টিকা উদ্ভাবনে বেশিরভাগ দেশ এখন পর্যন্ত গবেষণাগার পর্যায়ে থাকলেও কিছু দেশ মানব শরীরে করোনার টিকা পরীক্ষার কাজ শুরু করেছে। সেই তালিকায় ইউরোপের সফলতম দেশ জার্মানি।

বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মাঝে মানব শরীরে সম্ভাব্য করোনা টিকার গবেষণা চালাতে অনুমোদন দিয়েছে জার্মানির ভ্যাকসিন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। জার্মানির বায়োটেক কোম্পানি ‘বায়োএনটেক’ এ ভ্যাকসিনের গবেষণা চালাচ্ছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনার টিকা উদ্ভাবনে চতুর্থ দেশ হিসেবে মানব শরীরে গবেষণা চালাতে যাচ্ছে বায়োএনটেক। শুরুতে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ২০০ মানুষের ওপর সম্ভাব্য এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। দ্বিতীয় ধাপে করোনা শনাক্ত হওয়া গুরুতর রোগীদের ওপরও এটি প্রয়োগ করা হবে। বায়োএনটেকের সম্ভাব্য এ ভ্যাকসিনের নাম ‘বিএনটি১৬২’।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর