মানিকগঞ্জের সিংগাইরে ১১ মাস বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার(২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী।
আক্রান্ত শিশুটিকে দুই সপ্তাহ আগে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ ১৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে বলে জানান তিনি।
ওই শিশুর পরিবার বর্তমানে সাভারে থাকে বলে জানান তিনি।
এ পর্যন্ত জেলায় ৩৩৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন আছেন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/কে.জে.পি