দিনাজপুরে তরুণদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারি-বেসরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি এগিয়ে আসছেন ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের তরুণ উদ্যোমী যুবকরা।

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। নিজেদের পাড়া-মহল্লায় কর্মহীন নিম্মবিত্ত ও মধ্যবিত্ত প্রতিবেশি পরিবারের পাশে দাঁড়িয়েছেন একদল তরুণ।

বুধবার রাত ৯টায় শহরের বড়বন্দর এলাকায় ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করে বড়বন্দর হরিসভা জেষ্ট গ্রুপ নামের একটি সংগঠন।

দিনাজপুরের “বড়বন্দর হরিসভা জেষ্ট গ্রুপ” এর পক্ষ থেকে নিজেদের উদ্যোগে ৫০টি পরিবারকে চাল, ডাল, আলু ও লবণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বড়বন্দর হরিসভা জেষ্ট গ্রুপের পক্ষ থেকে কয়েকজন যুবক নিজেদের অর্থ দিয়ে এই সহায়তা প্রদান করেছেন। তবে খাদ্য সামগ্রী বিতরণের কাজটা চালিয়ে যেতে চান এই যুবকরা।

বড়বন্দর হরিসভা জেষ্ট গ্রুপের পক্ষে কুঞ্জন সরকার বলেন, “আমরা বন্ধুরা মিলে যে যার মত করে আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রতিবেশিদের পাশে দাঁড়িয়েছি। আমরা হয়ত সবাইকে দিতে পারব না কিন্তু আমাদের চারপাশে যেসব প্রতিবেশি খাদ্য সংকটে আছেন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এই কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই।”

বড়বন্দর হরিসভা জেষ্ট গ্রুপের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চয়ন, বিবেক, রাসেল, জীবন, কুঞ্জন, মিলন, বাঁধন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর