ফরিদপুরে ৪ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এ দণ্ডাদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার পৌর সদর বাজারের যমুনা ইলেক্ট্রনিক্সের রাজিব খানকে ২০ হাজার, জিয়া ট্রেডার্সের জিয়াউর রহমানকে ২০ হাজার, মিনিস্টার ফ্রিজ শোরুমের ইলিয়াস মোল্যাকে ২৫ হাজার, প্রিথা এন্টারপ্রাইজের পরিতোষ কুমার দেকে ৫ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করায় দন্ডবিধির ১৮৬০ এর ২৭১ ধারায় দোকানপাট খোলা রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর