চুয়াডাঙ্গায় চিকিৎসক ও নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে এ নমুনা সংগ্রহ করা হয়।

নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের এক বৃদ্ধ কিডনি জনিত সমস্যা নিয়ে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ৬ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিল।

১৩ এপ্রিল ঢাকাতে চিকিৎসার জন্য গেলে সেখানে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। বৃদ্ধ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকায় ২ জন চিকিৎসক, ৬ জন নার্সসহ অন্য স্টাফরা করোনা টেস্ট করানোর জন্য নমুনা দেন। সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে নমুনা সংগ্রহ করা হয় ২১ জনের।

নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানে হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর