কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নে মোঃ সাজ্জাত হেসেনের ব্যক্তি উদ্যোগে কর্মহীন ও অসহায় ৪’শ পরিবারে মাঝে খাদ্য (ইফতার) সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার কালাই গোবীন্দপুর গ্রামের সিকদার বাড়ী থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিকদার বাড়ীর সুনামধন্য পরিবারে আওয়ামী লীগ নেতা মোঃ সাজ্জাত হোসেন সিকদারের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে বলরামপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চাউল, খেসারি ডাল,মসুর ডাল,ছোলা বোট, চিনি,পিয়াজ,আলু,সেবলন সাবানসহ ৪’শ টি পরিবারের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন,বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সাদ্দাম,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েম সরকার প্রমূখ।
মোঃ সাজ্জাত হোসেন সিকদার বলেন,কুমিল্লা-২ (তিতাস-হোমনা)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের নির্দেশ ও পরামর্শ মোতাবেক যত দিন করোনা ভাইরাসের মহামারি অবস্থা থাকবে আমার পরিবারের পক্ষ থেকে অসহায়দের মাঝে সাহযেগিতা অব্যহত থাকবে ইনশাল্লাহ।
কেএ/বার্তাবাজার