জামালপুরে প্রথম করোনা রোগীসহ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪ জন
জামালপুরের প্রথম করোনা রোগীসহ ৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল বিকাল ৪টার দিকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ আইসোলেশন ইউনিট থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেন তারা।
সুস্থ হয়ে যারা বাড়ি ফিরলেন তারা হচ্ছেন, জেলার প্রথম করোনা রোগী মেলান্দহ উপজেলার আশরাফ হোসেন (২৬) ও সোহেল (২৩), এবং বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম (৫৬) ও আমিরুল ইসলাম (৩৮)।
জেলার প্রথম রোগী মেলান্দহ উপজেলার আশরাফ হোসেন করোনায় আক্রান্ত হন গত ৫ এপ্রিল সেই রাতেই তিনি জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ আইসোলেশন ইউনিটে ভর্তি হন। অন্যরা ১৪ দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান সুস্থদের অভিনন্দন জানিয়ে তাদেরকে রিলিজ দেন এবং বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিধিমালা মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে হাসি মুখে বিদায় দেন।
কেএ/বার্তাবাজার