কটিয়াদীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

করোনাভাইরাসের কারণে কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে বোরো ধান ঘরে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক কৃষক। তাই কটিয়াদীতে রুটি কলা খেয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন সদ্য সাবেক পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২২এপ্রিল) দুপুর ১ টার দিকে সরেজমিন কটিয়াদীর পৌরসভার চড়িয়াকোনার গ্রামের কৃষক হারিছ মিয়ার জমিতে গিয়ে দেখা যায়, কটিয়াদী পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সম্রাট আলমগীর হোসেন এর নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগের কর্মী কাদা-পানি মাড়িয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন। পরে মাটিতে বসে রুটি কলা খেয়ে আবার কাজে ফিরে যান তারা।

কৃষক হারিস মিয়া বলেন, ধান কাটা নিয়ে চিন্তিত ছিলাম। শ্রমিক সংকটে কিভাবে ধান ঘরে তুলব হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমি খুবই আনন্দিত। আগে কখনও এভাবে কাউকে কাজ করতে দেখিনি।

কটিয়াদী পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সম্রাট আলমগীর হোসেন বার্তাবাজার কে বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান এর নির্দেশনায় স্বেচ্ছাশ্রমে আমি এবং পৌর ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক কাওছার আহমেদ, ছাত্রনেতা আজিম ও মোবারক হোসেন সহ ১০/১২ জন মিলে কৃষকদের ধান কেটে মারাইয়ের যায়গায় নিয়ে দিচ্ছি।স্বেচ্ছাশ্রমে দরিদ্র চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় চাষীর ধান কেটে দিব।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর