লকডাউনের পরও মানছেনা সামাজিক দূরত্ব

বগুড়া জেলা লকডাউন ঘোষণা করলেও দুপচাঁচিয়ার তালোড়ায় যেন মানছেনা সামাজিক দূরত্ব ও মানুষের মেলা তালোড়ায় লকডাউনকে তোয়াক্কা না করে হাটে বাজারে যেন মানুষের মেলায় পরিণত হয়েছে।

করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মানার কথা বললেও মানছেন না তারা, বুধবার ও শনিবার হাটের দিন হলে তালোড়া বাজার মানুষের মেলায় পরিণত হয়ে যায়। দোকান বন্ধ করার নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি দোকান খোলা দেখা যায়।

ঔষধের দোকানে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায় সামাজিক দূরত্ব না মেনে ঔষধ কিনছেন যেন দোকানদারের মাথাব্যথা নেই এলাকাবাসীর দাবি তালোড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টোল্ড জোরদার করার জন্য দাবি জানিয়েছেন এলাকার জনসাধারণ।

হাট-বাজার তালোড়া স্কুল মাঠে করলে সমাজের দূরত্ব বজায় রেখে হাট-বাজার লাগানো গেলে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে বলে জানান এলাকাবাসী।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর