ফরিদপুরে ১৩৯ বস্তা চাল উদ্ধার, ৩ ডিলারের ডিলারশীপ বাতিল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরণের জন্য প্রস্তুতকৃত সুবিধাভোগী হতদরিদ্রদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে তিনজন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

এসময় তাদের নিকট হতে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৩৯ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে) চাল উদ্ধার করা হয়েছে। সম্প্রতি এব্যাপারে অত্র ইউনিয়ন থেকে লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা যায়, অনিয়মের অভিযোগ ডিলার রবীন্দ্রনাথ সাহার কাছ থেকে ৬৮টি কার্ডের ২ টন ৪০ কেজি, মুকুল মিয়ার কাছ থেকে ১টন ৭৪০ কেজি ও গিয়াস উদ্দিন মোল্যার কাছ থেকে ১৩টি কার্ডের ৩৯০ কেজি চাল উদ্ধার এবং তাদের ডিলারশীপ বাতিল করা হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বুধবার (২২.০৪.২০) বেলা তিনটায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, গত ১৪ এপ্রিল ঘোষপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের একটি অভিযোগ পেয়ে বিষয়টির তদন্তভার দেয়া হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদকে।

তিনি গত ৭ দিনে সরেজমিনে তদন্ত করে সুবিধাভোগী হতদরিদ্রদের তালিকায় একই নাম দুইবার সংযোজন করাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান এবং ডিলারদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিন ডিলারের ডিলারশীপ ১৮ এপ্রিল বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২১ এপ্রিল এ বিষয়ে তাদের ডিলারশীপ বাতিলের দাপ্তরিক চিঠি প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততা না পাওয়া গেলেও দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির কমিটির সভায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি তোলা হবে।

সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু খাদ্য বান্ধব কর্মসূচিই নয় যেকোন দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স পন্থা অবলম্বন করা হবে। আপনাদের নিকট কোন তথ্য থাকলে সরাসরি আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর