প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা দিবে ইবি

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কতৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ১৯৫ তম ফাইন্যান্স কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ফাইন্যান্স কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, বাঁশগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মছলেহ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারঃ) মোঃ ছিদ্দিক উল্যাহ প্রমুখ।

উলে­খ্য, অনুদান প্রদানের বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদিত হবে বলে জানা যায়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর