কেরাণীগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩

ঢাকার কেরাণীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হান্নান (৬০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

করোনা আক্রান্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নে ৪ জন, জিনজিরা ২ জন, আগানগর ২ জন, কোন্ডা ২ জন ও কালিন্দী ইউনিয়নে ১ জনসহ শাক্তা ইউনিয়নের ১ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া মৃত ব্যক্তি কলাতিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানাগেছে।

আজ ২২ এপ্রিল (বুধবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, এখন পর্যান্ত কেরাণীগঞ্জে সর্বমোট প্রায় দেশতাদিক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরই মধ্যে ৬৭ জনের করোনার রিপোর্ট পজিটিভ পেয়েছি। এছাড়া এখনো প্রায় ৩০ জনের মত ব্যক্তির করোনার রিপোর্ট হাতে পাইনি। তবে সেগুলো আসলে পরবর্তীতে জানানো হবে।

করোনা আক্রান্তে সংখ্যা বাড়ার বিষয়ে মোবারক হোসেন জানান, কেরাণীগঞ্জের মানুষগুলো সামাজিক দুরুত্ব মানছেন না। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

তিনি জানান, কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে এক বেলা কম খেয়ে হলেও আরো ১০/১৫ দিন সবাইকে ঘরে থাকতে হবে।

এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানান এই কর্মকর্তা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর