চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি

করোনা প্রতিরোধে বিএনপির তৎপরতার প্রতি সংহতি প্রকাশ করে বিএনপি প্রতিনিধি দলের হাতে বিপুল পরিমাণ মাস্ক অনুদান দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি (সিপিসি)।

এই সংহতি ও সহমর্মিতার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও সিপিসি’র প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ বুধবার(২২ এপ্রিল) চায়না কমিউনিষ্ট পার্টি (সিপিসি) এর পক্ষ থেকে ঢাকার চীনা দূতাবাস বিপুল পরিমাণ মাস্ক অনুদান বিএনপি প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রতিনিধি দলের নেতা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদসহ দলে ছিলেন আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু। চায়না দূতাবাসের পক্ষ থেকে যথাক্রমে ফেং ঝিজিয়া ও ঝেং ঐ অনুদান সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন।

চীনা রাষ্ট্রদূতসহ ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তাদেরও এ উপলক্ষে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর