পাকুন্দিয়ায় নতুন শনাক্ত ১ , মোট-৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নতুন করে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন। তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিস্ট (৫২)। তিনি কিশোরগঞ্জ জেলার হয়বতনগর এলাকার বাসিন্দা। আজ (বুধবার) সন্ধায় এ কথা জানিয়েছে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান।

এর আগে এ উপজেলায় ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো।

কিশোরগঞ্জ জেলায় আজ নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ২৫ জন। গত ১৮ এপ্রিল ৯৫ জনের নমুনায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে আজ প্রাপ্ত ফলাফলে জেলার সদর ৩, বাজিতপুর ৪, কুলিয়ারচর ৩, তাড়াইল ৩, নিকলী ৪, ভৈরব ৬ জন করোনা শনাক্ত হয়েছে।

জেলায় মোট আক্রান্ত ১৬৫, এর মধ্যে ৩ জন মারা গেছে । তবে ১৯ থেকে ২১ এপ্রিলের ফলাফল এখনো পাওয়া যায়নি।

ছবি- বার্তা বাজার।

বিস্তারিত আসছে…..

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর