ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর পুলিশের হামলা, ৪ পুলিশ সদস্য ক্লোজড

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর উপর পুলিশের
হামলা ও লাঞ্ছিত ঘটনা এক এএসআই সহ ৪ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানার এএসআই ফজলে রাব্বী ও ৩ পুলিশ সদস্যকে ঠাকুরগাঁও পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই ফজলে রাব্বী ও তার সাথে আরো ৩ জন সিপাহী রাস্তায় টহলে ছিল। করোনা সংক্রান্ত নিউজ সংগ্রহ করে সাংবাদিক আব্দুল লতিফ লিটু শহরের অফিস থেকে বাসায় মোটরসাইকেল যোগে যাচ্ছিল।

রাস্তায় তাকে পুলিশ গাড়ি থামাতে বললে গাড়ি থামানোর সাথে সাথেই এএসআই ফজলে রাব্বীর নিদের্শে দুজন সিপাহী কিছু বলার আগেই সাংবাদিক লিটুকে বেধরক মারপিট শুরু করে ও লাঞ্ছিত করেন।

পরবর্তিতে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও এএসআই রাব্বী ক্ষিপ্ত হয়ে বলে সাংবাদিক হলে আরো বেশি করে পিটাও। এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামানকে অবগত করা হলে তারা দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাসের প্রদান করেন এবং ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.সাদেক কূরাইশী, বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুর রহমান বাবলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু ও অন্যান্য সদস্যরা, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েসনের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার ঘটনার সাথে জড়িত এএসআই ও ৩ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করেন।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জরিত থাকার প্রমাণ পাওয়ায় এএসআই সহ ৩ জনকে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের প্রতি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর