পর্যাপ্ত ত্রাণ রয়েছে, ত্রাণের আওতার বাইরে কেউ নেই: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, করোনা ভাইরাসের এ দুর্যোগময় সময়ে ‘সরকার সবার কাছে ত্রাণ পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে। দেশের কেউই মানবিক সহায়তা এবং ত্রাণের আওতার বাইরে নেই।

আজ বুধবার(২২ এপ্রিল) টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা উচ্চবিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, “করোনার কারণে সারা বিশ্বের মানুষ আতঙ্কিত। ধনী-গরিব নির্বিশেষে সব মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে আপনারা সাবধানে থাকবেন যাতে করোনা আক্রান্ত না হন।” পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন। আপনাদের ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। এ সরকার জনবান্ধব ও গণমুখী। সরকার সবসময় আপনাদের পাশে আছে।”

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

বার্তাাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর