কুষ্টিয়া ও কুমারখালীতে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার।
গত ২০ দিন আগে তিনি মাদারীপুর জেলা থেকে কুষ্টিয়ার বাড়ীতে আসেন। অপরজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের। তাদের দুজনের স্যাম্পল গত ২০ এপ্রিল সংগ্রহ করে যশোরে পাঠানো হয়।
আজ (বুধবার) সকালে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে। জেলা প্রশাসন শহরের মীর মোশারফ হোসেন সড়ক ও তার আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করেছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নজমুল মুনীর জানান, কুষ্টিয়া শহরের আড়য়াপাড়ার বাসিন্দা ও কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্রিয়া গ্রামের এই দুজনের দেহ থেকে ২০ এপ্রিল স্যাম্পল সংগ্রহ করে যশোরে পাঠানো হয়।
সেখান থেকে আজ সকালে পজিটিভ রেজাল্ট এসেছে। এ ছাড়া জেলায় নারায়ণগঞ্জ, ঢাকা ও ভারত থেকে আসা ২ হাজার ৪৪ জন হোম কোয়ারেন্টিনে আছে। এবং ৩ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে আছে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, যেহেতু আড়–য়াপাড়া সড়কের বাসিন্দা করোনা শনাক্ত সে কারণে কুষ্টিয়া পৌর এলাকার আড়–য়াপাড়ার মীর মোশাররফ হোসেন সড়কটি লকডাউন করা হয়েছে।
এবং কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্রিয়া গ্রামসহ আশপাশের এলাকা লকডাউন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল হক। এই প্রথম কুষ্টিয়ায় দু জন করোনায় শনাক্ত হলো।
কেএ/বার্তাবাজার