প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ১৮৫ জন প্রবাসি বাংলাদেশি। একটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
আজ বুধবার(২২ এপ্রিল) দুপুর ১২টায় বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।
তিনি আরো জানান, দুপুর ২টা ১০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বার্তাবাজার/কে.জে.পি