সৌদিসহ মধ্যপ্রাচ্যে ২৩ এপ্রিল রোজা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন, যার কারণে, এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম।

আগামী ২৩ এপ্রিল(বৃহস্পতিবার) রমজানের চাঁদ দেখা গেলে ২০২০ সালে সৌদি আরবে রমজানের প্রথম রোজা হবে ২৪ এপ্রিল।।

বিশ্বের সর্বত্র মুসলমানদের সিয়াম সাধনা তথা আল্লাহভীতির (তাকওয়া) সর্বোচ্চ পরীক্ষার মাস রমজান। তবে সৌদি আরবে এই বারের রমজান ঘরে বসে তারাবীহ পড়ে শুরু হবে। আর তাই মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করবেন।

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রমজানের চাঁদ দেখা গেলে ২০২০ সালে সৌদি আরবে রমজানের প্রথম রোজা হবে ২৪ এপ্রিল। যেহেতু রমজানের রোজা চাঁদ দেখার ওপর নির্ভরশীল সেহেতু যদি রমজানের চাঁদ দেখা যায় তবে ২৩ তারিখ তারাবিহ পড়ে ভোর রাতে সেহরি খেতে হবে। ২৪ এপ্রিল হবে রমজানের প্রথম রোজা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে হারামাইন শরিফাইন তথা মসজিদে হারাম ও মসজিদে নববিতে এ বছর তারাবির নামাজ ১০ রাকাত পড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও বেশকিছু নতুন সিদ্ধান্ত গ্রহণের কথাও জানানো হয়েছে বলে জানিয়েছেন মক্কা ও মদিনার মসজিদের প্রধান শেখ আব্দুর রহমান আস-সুদাইসি। সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি ও শেষ ১০ দিন তাহাজ্জুদের (কিয়ামুল লাইল) জামাত চলবে।

তবে উমমিড ডটকম নামের আরেকটি ওয়েবসাইট বলছে, আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার সৌদি আরব ও এর পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে রোজা শুরু হতে পারে, যদি আগামী ২৯ শাবান নতুন চাঁদ দেখা যায়। অর্থাৎ ১৪৪১ হিজরির রমজান মাস ২৩ এপ্রিল না ২৪ এপ্রিল শুরু হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর