পাকুন্দিয়ায় ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির খাদ্য সামগ্রী বিতরণ

মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে গঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার “ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটি” এবার করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে।

বুধবার (২২এপ্রিল) বিকেলে এগারসিন্দুর ইউনিয়নের বিভিন্ন বাড়ীতে গিয়ে যারা করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়েছে এমন পরিবারকে পরিচয় গোপন রেখেই বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসেন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির নেত্রীবৃন্দ।

এ সময় উপজেলা ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক আ,ন,ম তানভীর হায়দার ভূইয়া, যুগ্নঅাহবায়ক হুমায়ুন কবির, এগারসিন্দুর ইউনিয়ন ধুমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ,সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ হৃদয় প্রমুখ উপস্হিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর