যেভাবে কিনবেন সাকিবের ব্যাট

ইংল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে বাঁহাতি এই ব্যাটসম্যান দুটি সেঞ্চুরিসহ রেকর্ড ৬০৬ রান করেছিলেন। বিশ্বকাপে ঐ ব্যাট থেকে নিলামে যে অর্থ পাওয়া যাবে তার পুরোটাই দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনে চলে যাবে। আর সেটা ব্যয় হবে গরীব ও অসহায় মানুষের মধ্যে।

সাকিবের এই ব্যাটের নিলাম শুরু হয়েছে। Auction 4 Action তাদের ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই ব্যাটের সর্বনিম্ন মূল্য ৫ লক্ষ টাকা। পোস্টে কমেন্ট করে বাই Auction 4 Action এর ফেসবুকে ইনবক্সে বিড করতে পারবেন আগ্রহীরা। এটা চলবে আজ রাত ১১টা পর্যন্ত।

তবে নির্ধারিত সময়ের মাঝে বেইজ প্রাইজের ওপর কেউ বিড না করলে ব্যাটটি অকশন ফর অ্যাকশন এর ওয়েবসাইটে চলে আসবে। সেখানে সেটি ৩০ দিন শো-কেইস করা থাকবে।

• আইটেম কোড: #SAH001

• আইটেম: ক্রিকেট ব্যাট

• বিস্তারিত: সাকিব আল হাসান তার জন্য কাস্টমাইজ করা এই SG ব্যাটটি দিয়ে ODI এ প্রায় ১৫০০ রান তুলেছে এবং শুধু এই ব্যাটটি দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছে

• এই প্রোডাক্টটির সর্বনিম্ন মুল্য: ৫ লক্ষ টাকা

• বিডিং শেষ হবে: আজ রাত ১১ টায়

… কিভাবে বিড করবেন;

– আইটেমটির বেইজ বা সর্বনিম্ন মূল্যটি দেখুন

– আপনি পাবলিকলি এই পোস্টে কমেন্ট করে বা আমাদের ইনবক্সেও নাম প্রকাশ না করে বিড করতে পারবেন

– নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে

– বিডার অবশ্যই বিজয়ী হবার ২৪ ঘণ্টার মধ্যে সেই সেলিব্রিটির পছন্দসই চ্যারেটি প্রতিষ্ঠানে সেই দরকৃত মুল্য পরিশোধ করিবেন

– আমরা সেই আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই অফিশিয়ালি সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করব

– উপরের ধাপগুলো সম্পন্য হবার পরপরই আইটেমটি বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে

…এখানে উল্লেখ্য,

*যদি নির্ধারিত সময়ের মাঝে এই প্রোডাক্টের দর সেটার জন্য নির্ধারিত নিম্ন মূল্যটি বা বেইজ প্রাইজটি অতিক্রম না করে তাহলে সেই প্রোডাক্টটি Auction 4 Action এর ওয়েবসাইটে চলে আসবে এবং সেখানে সেটি ৩০ দিন শো-কেইস করা থাকবে

*এবং এই পেইজ কোন আর্থিক লেনদেনে সংযুক্ত থাকিবে না। এই প্ল্যাটফর্ম শুধু মাত্র একটি মাধ্যম হিসেবে কাজ করছে

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর