সাধারণ ছুটি ৫ই মে পর্যন্ত বাড়লো

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে চলা সাধারণ ছুটি আরও দশদিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। বিভিন্ন নির্দেশ পালন সাপেক্ষে এই ছুটি আগামী ২৬ এপ্রিল থেকে চলবে টানা ৫ মে পর্যন্ত। এই নিয়ে নিয়ে টানা তৃতীয় বারের মতো বাড়ানো হলো সধারণ ছুটি।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে কিছু মন্ত্রণালয় খোলা থাকবে।

তিনি বলেন, ‘ছুটির থাকবে ৫ মে পর্যন্ত। নির্দেশনাগুলো প্রস্তুত হচ্ছে, বেশ কিছু নির্দেশনা থাকছে। সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।’

মহামারি করোনা নিয়ন্ত্রনে রাখতে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরপর তিন দফায় এ ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত নেয়া হয়। সূত্র-মানবজমিন

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর